1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

এস. এম. সুলতানের ছবির প্রদর্শনীর জন্য নেয়া বহু চিত্রকর্ম হারিয়ে গেছে : মোস্তফা সরয়ার ফারুকী

বিশেষ প্রতিনিধি / ১১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, দেশ-বিদেশে শিল্পী এস. এম. সুলতানের ছবির প্রদর্শনীর জন্য নেয়া বহু চিত্রকর্ম হারিয়ে গেছে। এসব চিত্রকর্ম উদ্ধার করে প্রদর্শনীর আয়োজন করা হবে। তিনি এ ব্যাপারে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

রোববার সন্ধ্যায় চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে শিল্পী এস. এম. সুলতানের জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব  কথা বলেন। 

উপদেষ্টা বলেন, এস. এম. সুলতান কর্মজীবী মানুষের প্রকৃতির সাথে সংগ্রামের সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন রং ও রেখায়। মাটির প্রাণশক্তি কৃষককে শক্তিশালী রূপে ক্যানভাসে তুলে ধরেছেন। এদেশের চিত্রকলাকে এক ভিন্নমাত্রায় উপস্থাপন করেছেন সুলতান। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. ফেরদৌস আজীম, চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিক, শিল্পী হিরন্ময় চন্দ, আলোকচিত্রী নাসির আলী মামুন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সুরাইয়া রহমান ও শিল্পী ড. আব্দুস সাত্তার।

(বাসস)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ