বিশেষ প্রতিনিধি:
সামাজিক ও পারিবারিক মর্যাদায় গতকাল আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আব্দুল ওয়াদুদ-এর বিয়ের অনুষ্ঠান। আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়।
[caption id="attachment_1769" align="alignnone" width="300"]
ভাইয়ের ব উ[/caption]
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আবু তালেব, মোঃ নুর ইসলাম, সাংবাদিক রাজিব, কাজল খান, শহিদুল্লাহ, শাওন, মনির ও ইরাতসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি। অতিথিরা নবদম্পতির সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে ছিল ঐতিহ্যবাহী খাবার, আন্তরিক আপ্যায়ন এবং আনন্দঘন পরিবেশ। উপস্থিত অতিথিরা আয়োজনের প্রশংসা করেন এবং নবদম্পতির জন্য দোয়া কামনা করেন।
নবদম্পতির পরিবার সকল অতিথি ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।