1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

প্রতিবাদের তোপে বানচাল বাউবি রেজিস্ট্রারের অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক / ৩৪৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: স্বজনপ্রীতি, অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. শফিকুল আলমের বিরুদ্ধে। গাজীপুর বিএনপিসহ ১৪টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আজ (১৩ আগস্ট) বুধবার সকালে রেজিস্ট্রার ড. শফিকুলের পূর্বনির্ধারিত বিদায়ী অনুষ্ঠান বানচাল করে দেয়। পরে অডিটোরিয়ামের গেটে তালা লাগিয়ে প্রতিবাদ করে তারা।

এ সময় উপস্থিত ডিন ও পরিচালকদের উদ্দেশ্যে নেতাকর্মীরা বলেন, কোন ফ্যাসিস্ট, দালাল দুর্নীতিবাজের জন্য মায়া কান্না দেখানোর জন্য সরকার আপনাদের বাউবিতে নিয়োগ দেয়নি।

ড. শফিকুল ও উপাচার্যের প্রটোকল অফিসার শেখ সাদেকুর রহমান বিগত আমলে যোগসাজশ করে নিয়োগ, বদলি বাণিজ্য করেছে। মালি, পিওনসহ তারা ৪০ জনের অধিক নিয়োগ দিয়েছেন। সকল সাক্ষ্যপ্রমাণ, ব্যাংক স্টেটমেন্ট সাথে করে নিয়ে এসেছি, ঊর্ধ্বতন ব্যক্তিবর্গকে দেখাবো আজ। যুগ্ম পরিচালক মো. কামরুজ্জামানসহ এই দুইজন হয়রানিমূলক বদলি করেছে আমাদের লোকদের। পুরো প্রশাসন বিভাগ স্বজন আর আওয়ামীকরণ করে রেখেছে রেজিস্ট্রার। সে শুধু নিজের স্বার্থ রক্ষায় সকল দলের লোকজনকে ব্যবহার করতো।

এ সময় টংগী বিএনপি সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাজারী, সম্পাদক ইব্রাহিম হোসেন এবং ১৪ দলসহ বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষে তারা উপ-উপাচার্য অধ্যাপক ড. সাইদ ফেরদৌসের সাথে দেখা করেন ও অধিক তদন্ত সাপেক্ষে রেজিস্ট্রার ড. শফিকুল আলমের সকল অনিয়ম দুর্নীতির দলিলাদি জমা দিয়ে দ্রুত তদন্ত কমিটি গঠন করার দাবি জানান।

এ বিষয়ে ওই অনুষ্ঠানের মুখপাত্র ও বাউবির যানবাহন শাখার যুগ্ম পরিচালক মো. মেসবাহ উদ্দিন বলেন, সকালে একদল রাজনৈতিক নেতা এসেছিলেন। তাদের দাবি অনুযায়ী অনুষ্ঠান বন্ধ করে দিতে আমরা বাধ্য হই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ