1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক / ২৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

ঢাকা: পবিত্র রমজান উপলক্ষে গরিব ও দুস্থ মানুষের সাথে ইফতার ভাগাভাগি করার লক্ষ্যে যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকা উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বিকেল ৪টায় ম্যারিগোল্ড ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা কবি মোজাম্মেল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বজন সমাবেশের বিভাগীয় সম্পাদক ইমন চৌধুরী, সিনিয়র কার্টুনিস্ট কাওছার রহমান, সাংবাদিক এ কে সালমান, ফটোসাংবাদিক মনির ইসলাম, স্বজন সমাবেশ শ্যামলীর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মামুনুল হক, কবি সিরাজুল হক ভূঁইয়া, কবি মোহাম্মদ খায়রুল কাদির, কবি শেখ খবির উদ্দিন, মো. রোকনুজ্জামান রুকুন, মো. কামরুল ইসলাম, কবি আকুল শেখ, শেরেবাংলা থানার এএসআই সামছুল ইসলাম, মহিলা সম্পাদক কবি বেগম সেলিনা খাতুন, কবি বুলবুল হোসেন, কবি কামরান চৌধুরী, কবি জাহিদ হোসেন রঞ্জু, লিটন ফারুক, মো. নুরুল ইসলাম নূর, আমজাদ হোসেন, রিপন আহম্মেদ, মো. মামুন আহম্মেদ, অ্যাডভোকেট মনোয়ার হোসেন, মাস্টার মনিরুল ইসলাম, মো. মাহাবুবুর হক ভূঞা, স্বজন সদস্য জহিরুল ইসলাম জহির, মো. শরিফ আহম্মেদ, কাশেম মিয়া, মো. লেবু ইসলাম, শামীম ইসলাম, মো. জামাল উদ্দিন, মো. আলমগীর, মামুন হোসেন, মো. হাসান আলী, অনিক ইসলাম, মো. আলম, হৃদয় আহমেদ, মো. তুরজাউল সরকার আকুকসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে স্বজন সমাবেশ শ্যামলীর সভাপতি আলমগীর সরকার লিটন উপস্থিত সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ