1. sdamit152@gmail.com : Amit Sutradhar : Amit Sutradhar
  2. anandahotcool@gmail.com : Ananda Dada : Ananda Dada
  3. BishwajitSutradhar2687@gmail.com : Bishwajit Sutradhar : Bishwajit Sutradhar
  4. admin@dailyajkernews.com : dacaught :
  5. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
সাভারে শহীদ জিয়া সৃতি সংসদ এর ঢাকা জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শহীদ জিয়া সৃতি সংসদ ঢাকা জেলা আহবায়ক কমিটি ঘোষণা। আব্দুল ওয়াদুদ-এর বিয়ের অনুষ্ঠানে শুভেচ্ছা ও আনন্দঘন পরিবেশ নির্বাচনে কেউ মেকানিজম করার চিন্তা করলে পালাতে বাধ্য হবে: জামায়াত আমির যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

কুড়িগ্রাম ব্রহ্মপুত্র নদে যাত্রীবাহী নৌকায় ডাকাতি, অর্থ-মালামাল লুট

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম / ৫১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে একটি যাত্রীবাহী নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করেছে।প্রায় ২১ বছর পর আবার নদীতে ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে রৌমারী থেকে সদর উপজেলায় যাওয়ার পথে নদের দুইশ বিঘা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রৌমারী থানার ওসি লুৎফর রহমান।

জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলায় ফজলুল করীম জামিয়া ইসলামিয়া মাদরাসায় ৩ দিনব্যাপী ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে রৌমারীর চরমোনাই পীর সাহেবের অনুসারীরা ইজতেমায় যোগ দিতে নৌকাযোগে রওনা দেয়। পথিমধ্যে চিলমারী উপজেলার নদীর মাঝে দুইশ বিঘা নামক স্থানে ২০ থেকে ২২ জনের একদল ডাকাত নৌকায় হামলা চালায়।

এ সময় তারা নৌকার যাত্রীদের মারধর করে এবং মোবাইল ফোনগুলো কেড়ে নিয়ে পানিতে ফেলে দেয়। পরে সবার কাছে থাকা নগদ টাকা ও দামি কিছু জিনিস পত্র নিয়ে চলে যায়।নৌকার মাঝি আবু তালেব জানান আমরা রৌমারী থেকে কুড়িগ্রামের ইজতেমার উদ্দেশে রওনা দেই। পথিমধ্যে হঠাৎ ডাকাত দল হাতে দেশীয় অস্ত্র নিয়ে মারধর করে সবকিছু ছিনিয়ে নিয়ে যায়।

ময়েজ উদ্দিন নামে ভুক্তভোগী একজন ব্যাবসায়ী জানান, একদল ডাকাত নৌকায় অতর্কিতভাবে হামলা চালিয়ে যাত্রীদের মারধর করে। ভয়ে ওই সময় আমার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন তাদের দিয়ে দেই।এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ডাকাতির ঘটনা শুনেছি। তবে ঘটনাটি রৌমারীর মধ্যে না হওয়ায় কিছু করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ