1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

বেক্সিমকোয় আর ‘তত্ত্বাবধায়ক’ প্রয়োজন নেই: হাইকোর্ট

অনলাইন ডেস্ক / ৯০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫

বেক্সিমকো গ্রুপ পরিচালনার জন্য নিয়োগকৃত তত্ত্বাবধায়ককে ‘অপ্রয়োজনীয়’ ঘোষণা করেছেন হাইকোর্ট। তবে, গত ১০ নভেম্বর প্রতিষ্ঠানটিতে তত্ত্বাবধায়ক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত যথাযথ বলে স্বীকৃতি দিয়েছে আদালত।

আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই রায় দেয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী মাসুদ আর সোবহানের দাখিলকৃত রিটের পরিপ্রেক্ষিতে আদালতের রায়ে বলা হয়, বেক্সিমকো গ্রুপ নিজেই তাদের ব্যবসা পরিচালনা করবে।

একইসঙ্গে, বেক্সিমকোর ঋণসহ অন্যান্য অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে।

শুনানিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে ব্যারিস্টার মুনিরুজ্জামান ও বেক্সিমকোর পক্ষে ব্যারিস্টার ফিদা এম কামাল অংশ নেন।

গত বছরের ৫ সেপ্টেম্বর হাইকোর্টের একই বেঞ্চ বাংলাদেশ ব্যাংককে বেক্সিমকো গ্রুপ পরিচালনার জন্য একজন তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ দেয়।

সেইসঙ্গে, বিভিন্ন ব্যাংক থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানের নেওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং পাচারকৃত অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ