1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

বাতিল হলো পাপনসহ বিসিবির ১১ পরিচালকের সদস্যপদ

বিশেষ প্রতিনিধি, ডেইলি আজকের নিউজ / ৭০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনসহ ১১ পরিচালকের সদস্যপদ বাতিল করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বোর্ড সভার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালক বিনা নোটিশে পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকলে তার পরিচালক পদ শূন্য হয়ে যায়। তাই নাজমুল হাসান পাপন, ইসমাইল হায়দার মল্লিক, ওবেদ নিজাম, তানভীর আহমেদ, আ জ ম নাছির উদ্দীন, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেল, নজীব আহমেদ, মঞ্জুর কাদের, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও শফিউল আলম চৌধুরীর সদস্যপদ বাতিল হয়ে গেছে।

এছাড়া তিন পরিচালক খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয় ও এনায়েত হোসেন সিরাজ আগেই পদত্যাগ করেছিলেন। তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি। এছাড়া অপর এক পরিচালক আলমগীর হোসেন মারা যাওয়ায় সব মিলিয়ে ১৫টি পরিচালক পদ শূন্য হয়েছে।

সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবি বরাবর চিঠি দিয়ে পরিচালক পদে শূন্যতার ব্যাপারে জানতে চেয়েছিল। এছাড়াও বিসিবির কার্যনির্বাহী কমিটিতে কারা আছেন, সেটাও জানতে চেয়ে চিঠি দিয়েছিল এনএসসি। এরপরই বুধবার বোর্ড সভা শেষে আনুষ্ঠানিকভাবে তার সদস্যপদ বাতিল হওয়া পরিচালকদের নাম প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ