1. sdamit152@gmail.com : Amit Sutradhar : Amit Sutradhar
  2. anandahotcool@gmail.com : Ananda Dada : Ananda Dada
  3. BishwajitSutradhar2687@gmail.com : Bishwajit Sutradhar : Bishwajit Sutradhar
  4. admin@dailyajkernews.com : dacaught :
  5. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib
  6. mdpallabsarkar6@gmail.com : MD Pallab Shorwer : MD Pallab Shorwer
  7. padistsagor1234@gmail.com : Sagor Badhsa : Sagor Badhsa

সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

সাভারে পরিছন্নতা কর্মী জনকল্যাণ সংগঠনের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

রিপোটারের নাম / ৫৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার:

বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৭টায় সাভার পৌরসভার জামসিং ১ নং ওয়ার্ডের সোলাইমান মার্কেট প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কর্মী জনকল্যান সংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামসিং ১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মনিবুর রহমান চম্পক।এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মোঃ সুলতান শেখ এবং সভাপতি মোঃ আব্দুর সামাদ।

এসময় ভিক্টোরিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক বলেন,পরিছন্নতা কর্মী জনকল্যাণ সংগঠন যে উদ্যোগ নিয়েছে এটি একটি মহৎ ও প্রশংসনীয় কাজ। আমি সবসময় এই সংগঠনের পাশে আছি। একইসাথে যারা সংগঠনের সদস্যদের কাছ থেকে চাঁদা নিচ্ছে বা চাঁদাবাজি করছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি চাই সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড হবে সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজ মুক্ত।একটি সুন্দর ওয়ার্ডে রূপান্তরিত করতে।
এই ওয়ার্ডে থাকবে না কোন ইভটিজার।প্রত্যেকটি মো্ড়ে মোড়ে থাকবে লাইট।এতে করে জনগনের চলাচলে সুবিধা হবে এবং ছিনতাই বন্ধ হবে।
আপনাদের পরামর্শ ও সাথে নিয়ে আল্লাহ কবুল করলে এই ওয়ার্ড কে সুন্দরভাবে তৈরি করব।

উক্ত সংগঠনের চেয়ারম্যান সুলতান শেখ বলেন, আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাব। সাভার পৌরসভার সর্বস্তরের জনগণ ও নেতৃত্বে যারা রয়েছেন এই সংগঠনের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান রইল।

অনুষ্ঠানে প্রায় শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ