1. sdamit152@gmail.com : Amit Sutradhar : Amit Sutradhar
  2. anandahotcool@gmail.com : Ananda Dada : Ananda Dada
  3. BishwajitSutradhar2687@gmail.com : Bishwajit Sutradhar : Bishwajit Sutradhar
  4. admin@dailyajkernews.com : dacaught :
  5. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib
  6. mdpallabsarkar6@gmail.com : MD Pallab Shorwer : MD Pallab Shorwer
  7. padistsagor1234@gmail.com : Sagor Badhsa : Sagor Badhsa

সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

রোভার স্কাউট শৃঙ্খলাবোধ সম্পন্ন যোগ্য নেতৃত্ব তৈরি করে : ইআবি ভিসি

ডেইলি আজকের নিউজ / ৬৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
রোভার স্কাউট শৃঙ্খলাবোধ সম্পন্ন যোগ্য নেতৃত্ব তৈরি করে : ইআবি ভিসি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম বলেছেন, রোভার স্কাউট প্রত্যেক তরুণদের মধ্যে আনুগত্য, শৃঙ্খলা ও নেতৃত্ব তৈরির প্রতি আকৃষ্ট করে। স্কাউট যে মানবসেবা, শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের কাজগুলো করে, তা যুগে যুগে আম্বিয়া কেরামও করে এসেছেন।
মানব সেবা,কারো বিপদে দৌড়ে যাওয়া, ছেলেমেয়েদের শৃঙ্খলায় নিয়ে আসা, লিডারশিপ কোয়ালিটি তৈরি হওয়া ইত্যাদি। নেতৃত্ব ও আনুগত্যের সাথে দেশপ্রেমিক নাগরিক তৈরিতে রোভার স্কাউট বিশেষ ভূমিকা রাখছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় খুলনা তালিমুল মিল্লাত রাহমাতিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত ৪১২তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে অর্থায়ন করে বাংলাদেশ স্কাউট রোভার অঞ্চল। এতে খুলনা ও বরিশাল বিভাগের ইআবি অধিভুক্ত ফাজিল-কামিল মাদরাসা এবং কারিগরি ও মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।

ভাইস চ্যান্সেলর আরো বলেন, রোভার স্কাউট একটা দেশের বিশেষ বাহিনীর মতো যারা দেশের সংকটকালীন সময় সর্বাগ্রে এগিয়ে আসে এই স্কাউট সদস্যরা। আমি মনে করি প্রত্যেক ছেলেমেয়েদের উচিত রোভার স্কাউট প্রশিক্ষণে শামিল হওয়া। তাই আমি দেশের সকল মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান প্রধানকে রোভার স্কাউট আন্দোলন আরো জোরদার করার আহবান জানায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান,
কোর্স লিডার ও রিসোর্স পার্সন হিসেবে ছিলেন প্রফেসর মোঃ তৌফিক আহমেদ অধ্যক্ষ, টিসার্স ট্রেনিং কলেজ, খুলনা। প্রফেসর মোহাঃ শহীদুল ইসলাম সেবাব্রত মুক্ত রোভার স্কাউট গ্রুপ, যশোর
কোর্স লিডার শিকদার রুহুল আমিন এলটি, ম্যানগ্রোভ মুক্ত রোভার স্কাউট গ্রুপ, খুলনা। জনাব এ.এস. এম মুস্তাফিজুর রহমান সহকারী অধ্যাপক, (ভূগোল ও পরিবেশ) সলিম উদ্দিন চৌধুরী কলেজ, নারায়ণগঞ্জ, জনাব মোঃ শরীফ উদ্দিন
প্রভাষক, ভূগোল বিভাগ, শ্রীপুর সরকারি কলেজ, মাগুরা। সঞ্চালনা করেন রোভার স্কাউট ইআবি সদস্য সচিব, ও অর্থ বিভাগের সহকারী পরিচালক মো: রুমী কিসলু।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী রেজিস্ট্রার আনিছুল কিবরিয়া, ইমরুল কায়েস, মিজানুর রহমান, শফিকুল ইসলাম সহ খুলনা ও বরিশাল বিভাগের ফাজিল কামিল মাদরাসার অধ্যক্ষ, শিক্ষক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্টানের রোভার স্কাউট দলের সদস্যগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ