1. sdamit152@gmail.com : Amit Sutradhar : Amit Sutradhar
  2. anandahotcool@gmail.com : Ananda Dada : Ananda Dada
  3. BishwajitSutradhar2687@gmail.com : Bishwajit Sutradhar : Bishwajit Sutradhar
  4. admin@dailyajkernews.com : dacaught :
  5. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib
  6. mdpallabsarkar6@gmail.com : MD Pallab Shorwer : MD Pallab Shorwer
  7. padistsagor1234@gmail.com : Sagor Badhsa : Sagor Badhsa

সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

আজকের স্বাক্ষর নতুন বাংলাদেশের সূচনা: প্রধান উপদেষ্টা

দিন মো:রাজিব / ৫৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো।’

শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আজকের দিন আমাদের জন্য এক নবজন্ম। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম।” তিনি একই সঙ্গে সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান যারা সনদে স্বাক্ষর করেছেন এবং দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য উৎসাহ প্রদান করেছেন।

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা, জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাও যোগ দেন এবং সনদ স্বাক্ষরের মাধ্যমে দেশের রাজনৈতিক ঐক্য ও গণতান্ত্রিক স্থিতিশীলতার প্রতি তাদের সমর্থন জানায়।

তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেষ মুহূর্তে স্বাক্ষর থেকে সরে আসে। তারা জানিয়েছে, আইনি ভিত্তি ও সাংবিধানিক নিশ্চয়তা স্পষ্ট না হওয়া পর্যন্ত তারা সনদে স্বাক্ষর করবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ