1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

মির্জাপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

মো:রুবেল মিয়া জেলা প্রতিনিধি টাঙ্গাইল: / ৭৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১১ নভেম্বর (সোমবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম, আরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা খাতুন। আরও উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ছারহা নাহীন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, প্রশাসনিক কর্মকর্তা জুবদিল খান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম, আরিফুল ইসলাম বলেন, সরকার আমাদের দায়িত্ব দিয়েছেন এই উপজেলার সকল জনগণকে সেবা প্রদানের জন্য।

আমরাও প্রস্তুত আছি আপনাদের সেবা দিতে; সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি। সভাপতির বক্তব্যে কৃষিবিদ মাহমুদা খাতুন বলেন, সরকার প্রদত্ত সকল ধরনের কৃষি প্রণোদনা কৃষক ভাইদের মাঝে সঠিকভাবে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। এ বিষয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন। উদ্বোধনী বক্তব্য শেষে উপস্থিত কৃষকদের মাঝে রবি শস্য বীজ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ