1. sdamit152@gmail.com : Amit Sutradhar : Amit Sutradhar
  2. anandahotcool@gmail.com : Ananda Dada : Ananda Dada
  3. BishwajitSutradhar2687@gmail.com : Bishwajit Sutradhar : Bishwajit Sutradhar
  4. admin@dailyajkernews.com : dacaught :
  5. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
সাভারে শহীদ জিয়া সৃতি সংসদ এর ঢাকা জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শহীদ জিয়া সৃতি সংসদ ঢাকা জেলা আহবায়ক কমিটি ঘোষণা। আব্দুল ওয়াদুদ-এর বিয়ের অনুষ্ঠানে শুভেচ্ছা ও আনন্দঘন পরিবেশ নির্বাচনে কেউ মেকানিজম করার চিন্তা করলে পালাতে বাধ্য হবে: জামায়াত আমির যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন

আজ আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

ক্রীড়া ডেস্ক / ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
প্রতীকী ছবি

অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ হওয়ায় ট্রফি স্পর্শ করার সেই সুযোগ নেই হামজা রাকিব হোসেন-জামাল ভূঁইয়াদের।

তবে বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের খেলোয়াড়রা। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ২০২৬ বিশ্বকাপ ট্রফি আগামীকাল বাংলাদেশে আসছে।

একদিনের জন্য আসছে সোনালী ট্রফিটা। সফরে প্রতিনিধি হিসেবে আসছে ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিলবার্তো ডি সিলভা। এর আগেও তিনবার এসেছে বিশ্বকাপ ট্রফি।

আগামীকাল সকাল ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফি বরণ অনুষ্ঠান হবে।

পরে ট্রফিটি রাখা হবে ঢাকার র‌্যাডিসন ব্লু হোটেলে। বেলা দেড়টা থেকে সন্ধ্যা পর্যন্ত সোনালি ট্রফিটা সেখানে থাকবে।

সোনালি ট্রফির সঙ্গে শুধু খেলোয়াড়রা নন, দর্শক-সমর্থকরাও ছবি তোলার সুযোগ পাচ্ছেন। একদিনের জন্য ট্রফিটা বাংলাদেশে আসছে কোমল পানীয় কম্পানি কোকা-কোলার সৌজন্যে।

কাছ থেকে দেখা ও ছবি তোলার জন্য একটা ক্যাম্পেইন চালু করেছে কোকা-কোলা। ইন্টারঅ্যাকটিভ ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন। ক্যাম্পেইনে অংশ নিতে দর্শকদের এক লিটার কোকা-কোলা কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। স্ক্যান করা মাত্রই ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের ওয়েবপেজে নিয়ে যাবে। এরপর ক্যাপের নিচে থাকা ইউনিক কোডটি জমা দিয়ে বিশ্বকাপ সম্পর্কিত একটি কুইজের সঠিক উত্তর দিলে প্রতি ঘণ্টায় সবচেয়ে দ্রুত সঠিক উত্তরদাতারা ট্রফি দেখার টিকেট জিতবেন।

 

ক্যাম্পেইনটি গত ১৫ নভেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে  ৮ জানুয়ারি ২০২৬ সালে শেষ হয়েছে। প্রতি ৯০ মিনিটে একটি টিকিট জেতার সুযোগ পেয়েছে প্রত্যেকে।

১৫০ দিনের ট্যুরে ফিফার ৩০টি সদস্য দেশের ৭৫ টি স্থানে ট্রফিটি প্রদর্শিত হবে। এ ছাড়া পাঁচটি সংস্করণে ইতিমধ্যে ফিফার ২১১ সদস্য দেশের মধ্যে ১৮২টিতে সফর করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ