1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা

কুমিল্লা / ৭৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন কুমিল্লা সফরকে কেন্দ্র করে প্রস্তুতি জোরদার করেছে দলটি। আগামী ২৫ জানুয়ারি কুমিল্লা সফরে আসছেন তারেক রহমান। ওইদিন দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী মাঠে অনুষ্ঠিত হবে জনসভা।

এই জনসভাকে সামনে রেখে বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ফুলতলী জনসভাস্থল পরিদর্শন করেন বিএনপির শীর্ষ নেতারা।

মাঠ পরিদর্শনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-৯ আসনের মনোনীত প্রার্থী মো. আবুল কালাম, কুমিল্লা-১১ আসনের মনোনীত প্রার্থী কামরুল হুদা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।

মাঠ পরিদর্শনের আগে তারেক রহমানের আগমন উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দীর্ঘ ২১ বছর পর দেশনায়ক তারেক রহমান কুমিল্লায় আসছেন। তার এই ঐতিহাসিক আগমনকে স্মরণীয় করে রাখতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

বক্তারা আরও জানান, কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে লাখ লাখ বিএনপির নেতাকর্মী ও সমর্থক এই জনসভায় অংশ নেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ