1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

জাগরণী ক্লাবের কমিটি নিয়ে অগ্নি সংযোগসহ আহত ৪

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধিঃ / ৭৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

নওগাঁর মান্দায় জাগরণী ক্লাবের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে ৫টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে আরও ৫টি মোটরসাইকেল। এসময় প্রতিপক্ষের মারধরে চারজন আহত হন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার সময় উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের কালিগ্রাম জাগরনী ক্লাব চত্বরে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

হামলায় আহতরা হলেন, জাগরনী ক্লাবের বর্তমান সভাপতি আবু এহিয়া সরকার হীরা (৫৮), শরীফ উদ্দিন (৩৫), আব্দুল হাকিম (৩২) ও মিঠু হোসেন (৩৪)। আহত শরীফ হোসেন ও আব্দুল হাকিমকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ক্লাবের সভাপতি আবু এহিয়া সরকার হীরা ও মিঠু হোসেন। জাগরনী ক্লাবের সভাপতি আবু এহিয়া সরকার হীরা বলেন, ‘পুরাতন কমিটির মেয়াদ শেষ হওয়ায় ক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষে বৃহস্পতিবার রাতে সাধারণ সভার দিন ধার্য্য ছিল। ওই সভায় যোগদানের জন্য সন্ধ্যার পরে দেলুয়াবাড়ি বাজার থেকে একটি ভ্যান নিয়ে রওনা হই।

রাত সাড়ে ৭টার দিকে ক্লাবের কাছে পৌছা মাত্র পূর্ব পরিকল্পিভাবে ইউপি সদস্য রাজু আহমদের নেতৃত্বে আমার ওপর হামলা চালানো হয়। সভাপতি হীরা সরকার আরও বলেন, এ সময় আমাকে বাঁচানোর জন্য শরীফ উদ্দিনসহ অন্যরা এগিয়ে এলে তাদেরও মারধার করা হয়। এতে শরীফ উদ্দিন, আব্দুল হাকিম ও মিঠু হোসেন আহত হন। পরে রাজু আহমদের লোকজন ৫টি মোটর- সাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ভাঙচুর করে আরও ৫টি মোটরসাইকেল।

নাম প্রকাশ না করার শর্তে জাগরনী ক্লাবের একাধিক সদস্য জানান, শরীফ উদ্দিন ক্লাবের সদস্য নন। এর পরও তিনি সেখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এতে ঐতিহ্যবাহী ক্লাবটির সুনাম নষ্ট করা হয়েছে। এ বিষয়ে জানতে অভিযুক্ত ইউপি সদস্য রাজু আহমেদের মোবাইলফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনার এখন পর্যন্ত কেউ এজাহার করেননি। পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ