1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

বাংলাদেশের ক্রীড়াঙ্গন সহ সবকিছু ধ্বংস করে পালিয়েছে : আমিনুল হক

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ / ৭২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক ফুটবলার আমিনুল হক বলেছেন, ফ্যাসিবাদী ‘স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশের ক্রীড়াঙ্গন সহ সবকিছু দলীয়করণ ও রাজনৈতিক করণ করে ধ্বংস করে পালিয়েছ। এতে পিছিয়ে গেছে ক্রীড়াঙ্গন সবকিছু উলটপালট করেছে বুধবার (২০ নভেম্বর) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপি নেতা বলেন, ‘নতুন স্বাধীন বাংলাদেশে ভবিষ্যতে আর কখনো ক্রীড়াঙ্গনকে যাতে দলীয় ও রাজনৈতিককরণ করা না হয় বিএনপি সেই কাজ করছে।

মাঠের যারা ক্রীড়া সংগঠক তাদেরকে ফিরিয়েএনে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানো হবে। যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও একটি সুন্দর পরিবেশে সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাবে বিএনপি।’বুধবার বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের আয়োজনে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।

টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য লে: কর্নেল (অব:) আব্দুল লতিফ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং জাতীয় ফুটবল দল সাবেক অধিনায়ক মো. আমিনুল হক।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নানু, সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, মামুনুর রহমান রিপন ও শফিউল আযম রানা, জেলা জজ কোর্টের পিপি এ্যাড. এ জেড এম রফিকুল ইসলাম, টুর্নামেন্ট কমিটি’র আহ্বায়ক ও জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক, কমিটির সদস্য শামীনুর রহমান শামীমসহ অন্যান্যরা। উদ্‌বোধনী খেলায় অংশ নেয় ৭ নং ওয়ার্ড একাদশ বনাম ৪নম্বর ওয়ার্ড একাদশ। খেলায় এক গোলে বিজয়ী হয় ৭ নং ওয়ার্ড একাদশ। খেলায় মোট নওগাঁ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি দল অংশ নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ