1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে কুড়িগ্রামে স্মরণসভা

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম / ৭৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম: কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে এক স্মরণসভা জেলা ডেপুটি কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
আজ (২১ নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনী কুড়িগ্রাম ইউনিটের উপ-অধিনায়ক মেজর সারাফাত, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমারসহ অন্যান্যরা।
স্মরণসভার অনুষ্ঠানে শহীদ স্মরণে প্রথমে এক মিনিট নীরবতা পালন করা হয়।


এরপর কুড়িগ্রামের ৬জন শহীদ এবং ৯৫ জন আহতদের স্বজনরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে আন্দোলনের বাস্তব অভিজ্ঞতা বিনিময় করেন। এসময় স্বজনরা তাদের অভিজ্ঞতা বিনিময় করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন এবং নিজেদের শোক প্রকাশসহ নিহত ও আহতদের পরিবারের পাশে থেকে জেলা প্রশাসন ও জেলা পুলিশসহ সেনাবাহিনীর সর্বাত্মক সহায়তার দাবি জানান।


স্মরণসভায় ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা উপস্থিত নিহত শহীদদের ও আহতদের স্বজনদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
একইসাথে সরকারের পক্ষ থেকে তাদের পরিবারকে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন।
স্মরণসভা শেষে আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে কুড়িগ্রাম কালেক্টরেট মসজিদের ইমাম বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ