1. sdamit152@gmail.com : Amit Sutradhar : Amit Sutradhar
  2. anandahotcool@gmail.com : Ananda Dada : Ananda Dada
  3. BishwajitSutradhar2687@gmail.com : Bishwajit Sutradhar : Bishwajit Sutradhar
  4. admin@dailyajkernews.com : dacaught :
  5. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
সাভারে শহীদ জিয়া সৃতি সংসদ এর ঢাকা জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শহীদ জিয়া সৃতি সংসদ ঢাকা জেলা আহবায়ক কমিটি ঘোষণা। আব্দুল ওয়াদুদ-এর বিয়ের অনুষ্ঠানে শুভেচ্ছা ও আনন্দঘন পরিবেশ নির্বাচনে কেউ মেকানিজম করার চিন্তা করলে পালাতে বাধ্য হবে: জামায়াত আমির যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন

ন্যাশনাল ব্যাংকের আগামী কর্মপন্থা নিয়ে কৌশলগত পর্যালোচনামূলক সভা

ডেইলি আজকের নিউজ / ৬২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

ন্যাশনাল ব্যাংকের চলতি ও আগামী বছরের কর্মপন্থা নিয়ে কৌশলগত পর্যালোচনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে গত ২৩ নভেম্বর, ২০২৪ শনিবার। ঢাকার নিউ ইস্কাটনে ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে দিনব্যাপী অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ আকতার উদ্দিন আহমেদ, ইমরান আহমেদ ও মো. আব্দুল মতিন সহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশনের কর্মকর্তা এবং শাখা ব্যবস্থাপকগণ।

সভায় ব্যাংকের খেলাপি ঋণ আদায়, চলমান তারল্য সংকট নিয়ে দূরীকরণ, ভবিষ্যৎ পরিকল্পনা, আমানত সংগ্রহ ও ঋণ প্রদান এবং সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিতকরণে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান।

এসময় ন্যাশনাল ব্যাংকের চলমান তারল্য সংকট অচিরেই কেটে যাবে বলে তিনি উপস্থিত সকলকে আশ্বস্ত করেন। এছাড়াও তিনি ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম এবং কৌশলগত কর্মপন্থা প্রণয়নসহ সার্বিক প্রবৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ