1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

অবিলম্বে খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন – খেলাফত মজলিস

ডেইলি আজকের নিউজ / ৭২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

আজ চট্টগ্রামে উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা এক তরুণ আইনজীবি হত্যাকা-ের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেশবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস।

খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক যুক্ত বিবৃতিতে বলেন, হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকনের এক নেতার জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে তার অনুসারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষের এক পর্যায়ে সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবিকে কুপিয়ে হত্যা করা হয়।

এছাড়াও আদালত ও আশেপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা হয়। মসজিদের মুসল্লী সহ নিরীহ পথচারীকে আক্রমন ও হামলার টার্গেট করা হয়। উক্ত ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। যে সংগঠন এই ধরণের অপকর্ম বারবার করছে তার ব্যাপারে আইনানুগ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে কোন ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ