1. sdamit152@gmail.com : Amit Sutradhar : Amit Sutradhar
  2. anandahotcool@gmail.com : Ananda Dada : Ananda Dada
  3. BishwajitSutradhar2687@gmail.com : Bishwajit Sutradhar : Bishwajit Sutradhar
  4. admin@dailyajkernews.com : dacaught :
  5. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
সাভারে শহীদ জিয়া সৃতি সংসদ এর ঢাকা জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শহীদ জিয়া সৃতি সংসদ ঢাকা জেলা আহবায়ক কমিটি ঘোষণা। আব্দুল ওয়াদুদ-এর বিয়ের অনুষ্ঠানে শুভেচ্ছা ও আনন্দঘন পরিবেশ নির্বাচনে কেউ মেকানিজম করার চিন্তা করলে পালাতে বাধ্য হবে: জামায়াত আমির যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

বাংলাদেশের মাটিতে কোন উগ্রবাদী ও রাষ্ট্রদ্রোহী সংগঠনের অপতৎপরতা চলতে দেয়া হবে না : মাওলানা আহমদ আলী কাসেমী

ডেইলি আজকের নিউজ / ৪৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তি স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চলছে। ধর্মীয় সংগঠনের আবরণে ইসকন দেশে উগ্র হিন্দুত্ববাদ ছড়াচ্ছে। এদের উগ্র আস্ফালনে প্রাণ হারাতে হলো এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে।

চট্টগ্রাম আদালত চত্ত্বরে এই গোষ্ঠী সেদিন ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। মসজিদের মুসল্লী সহ নিরীহ পথচারীদের উপর হামলা করেছিল। উক্ত ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। শহীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং হতাহতদের সুচিকিৎসার দাবি জানাচ্ছি। যে সংগঠন এই ধরণের অপকর্ম বারবার করছে তার ব্যাপারে আইনানুগ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে কোন ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে দেশবাসীকে সচেতন থাকার ও ধৈর্য্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানাচ্ছি।

ষড়যন্ত্র বন্ধে ফ্যাসিস্ট ও খুনী হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। অভিযুক্ত ইস্কন নেতাকে মদদ দান সহ বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের মাটিতে কোন উগ্রবাদী ও রাষ্ট্রদ্রোহী সংগঠনের অপতৎপরতা চলতে দেয়া হবে না। ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত রয়েছে। তিনি আজ ফেনী শহর শাখার কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ফেনী শহর সভাপতি মাওলানা নুর মোহাম্মদের সভাপতিত্বে ও মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন খেলফত মজলিস যুগ্ম মহাসচিব মুহাম্মাদ মোস্তাফিজুর রহমান ফয়সাল, কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হোসাইন, কেন্দ্রীয় সহকারী ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হাই, নোয়াখালী জোন সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী, হেফাজতে ইসলাম ফেনী জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক মাওলানা আজিজ উল্লাহ আহমদী, খেলাফত মজলিস ফেনী জেলা শাখার সহসভাপতি মাওলানা মাইনুদ্দিন চৌধুরী, মাওলানা মুর্তুজা সালেহ, ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা সভাপতি আবদুল আউয়াল রাকিব, খেলাফত মজলিস ফেনী জেলা সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ, জয়েন্ট সেক্রেটারি সাইফুল্লাহ ভূঁইয়া, ফুলগাজী উপজেলা সভাপতি মাওলানা শফিউল্লাহ, পরশুরাম উপজেলা সভাপতি মাওলানা কামাল উদ্দিন , সদর সভাপতি মাওলানা করিম উল্লাহ, সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, দাগনভুইয়া উপজেলা সেক্রেটারি মাওলানা সা’দ উদ্দিন, ছাত্র মজলিস ফেনী জেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন, শাহ শিহাব উদ্দিন, মুহাম্মদ আবুল বাশার, মুহাম্মদ মোশাররফ হোসাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ