1. sdamit152@gmail.com : Amit Sutradhar : Amit Sutradhar
  2. anandahotcool@gmail.com : Ananda Dada : Ananda Dada
  3. BishwajitSutradhar2687@gmail.com : Bishwajit Sutradhar : Bishwajit Sutradhar
  4. admin@dailyajkernews.com : dacaught :
  5. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib
  6. mdpallabsarkar6@gmail.com : MD Pallab Shorwer : MD Pallab Shorwer
  7. padistsagor1234@gmail.com : Sagor Badhsa : Sagor Badhsa

সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

বাংলাদেশের সব নাগরিকের জীবন রক্ষার দায়িত্ব দেশটির সরকারের: ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেইলি আজকের নিউজ / ৪৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

বাংলাদেশের সব নাগরিকের জীবন রক্ষার দায়িত্ব বাংলাদেশ সরকারের বলে উল্লেখ করেছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।

বৃহস্পতিবার ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার অধিবেশনে এক প্রশ্নের লিখিত জবাবে এ কথা উল্লেখ করেন তিনি।

রাজ্যসভার সদস্য এ ডি সিং পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন করেন, বাংলাদেশে হিন্দুদের মন্দির ও প্রতিমার ক্ষতিসাধনের ঘটনা বাড়ছে কি না। যদি তাই হয়, তবে বাংলাদেশ সরকারের কাছে বিষয়গুলো ভারত সরকার তুলে ধরছে কি না। এ বিষয়ে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া কী?

লিখিত জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেন, ‘গত কয়েক মাসে বাংলাদেশে হিন্দুদের মন্দির ও প্রতিমার ক্ষতিসাধনের বেশ কয়েকটি ঘটনার কথা জানা গেছে। ২০২৪ সালে দুর্গাপূজার সময় ঢাকার তাঁতীবাজারে একটি পূজামণ্ডপে হামলা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।

‘ভারত সরকার এ ধরনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ সরকারের প্রতিও হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় এবং তাদের উপাসনালয়ের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে,’ বলেন তিনি।

কীর্তি বর্ধন সিং আরও বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুসহ সব নাগরিকের জীবন ও স্বাধীনতা রক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ