1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

পরকীয়ার জেরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

টাঙ্গাইল মির্জাপুর প্রতিনিধি: / ৬৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

টাঙ্গাইল মির্জাপুরে পরকীয়া সম্পর্কের জেরে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। তবে এলাকাবাসীর অভিযোগ,পরকীয়া প্রেমিক বাবু জন্য আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করেছেন।

টাঙ্গাইল মির্জাপুরে উপজেলার আনাইতারা ইউনিয়নের চরবিলসা গ্রামের সৌদি প্রবাসী কুতুব উদ্দিনের স্ত্রী মুন্নি (৩২)২৯ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যার একটু আগে নিজের বসতঘরে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। এ সময় তার স্কুল পড়ুয়া দুই সন্তান আহাদ (১৩) এবং আরাফাত (৮) খেলা দেখতে মাঠে গিয়েছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, আত্মহত্যাকারী মুন্নি কিডনি রোগে আক্রান্ত এবং কিছুটা মানসিক বিকারগ্রস্ত ছিল। তবে প্রতিবেশীদের দেওয়া তথ্যমতে জানা যায়, একই গ্রামের আবুল হোসেনের ছেলে বাবু (৩২) এর সাথে মুন্নির অনৈতিক সম্পর্ক ছিল। সে ঐ বাড়িতে দিনে রাতে নিয়মিত যাতায়াত করত। এমনকি মুন্নির আত্মহত্যার খবর বাড়ির অন্য সদস্যদের বাবুই সর্ব প্রথম জানায়। স্থানীয় আনাইতারা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড় ইউপি সদস্য সাইফুল ইসলাম বাবু মুন্নির অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে মুন্নির প্রতিবেশীরা আমাকে জানিয়েছে। অভিযুক্ত বাবুকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, মুন্নি আমার বন্ধুর বোন। তার সাথে আমার কোন অনৈতিক সম্পর্ক ছিল না। ঘটনার দিন আমি ঘরে ঢুকে মুন্নিকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখে তার বাড়ির অন্য সদস্যদেরকে খবর দেই।

ঘটনার খবর পেয়ে মির্জাপুর থানার এসআই মাহমুদ হোসেন ঘটনাস্থলে আসেন এবং লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হবে বলে জানান। এলাকাবাসীর দাবি, এই আত্মহত্যার পেছনের দায়ী বাবুকে যেন আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ