1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

ভারত সরকারকে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে – খেলাফত মজলিস

অনলাইন ডেস্ক / ৭১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

০২ ডিসেম্বর ২০২৪: ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠন কর্তৃক ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারি হাই কমিশনে হামলার ঘটনায় নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। প্রদত্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন বলেন, সম্প্রতি ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে।

আজকে ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারি হাই কমিশনে পুলিশের সামনে হামলা চালানো হয়েছে। এতে দূতাবাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলাকারীরা বাংলাদেশের জাতীয় পতাকারও অবমাননা করে ধৃষ্টতা দেখিয়েছে। আমরা ভারতীয় উগ্রবাদীদের এসব আচরেণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কোন সভ্য দেশে এই ধরণের বিদেশী দূতাবাসে হামলার ঘটনা ঘটতে পারে না। ভারতীয় পুলিশ বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

আমরা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি করছি, অবিলম্বে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে এই ঘটনার জন্য বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বাধ্য করতে হবে। বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলানোর জন্য ভারত সরকারকে কড়া বার্তা দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ