1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

আগামী দু-এক দিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছেন : জামায়াত আমির

অনলাইন ডেস্ক / ৬৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

আগামী দু-এক দিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কাউকে কোনো ছাড় নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

জামায়াত আমির বলেন, ‘আমরা কারো পাতা ফাঁদে পা দেব না। কারো কাছে মাথা নত করব না, আবার সীমালঙ্ঘনও করব না।

দু-এক দিনের মধ্যে সুখবর পাবেন আশা করি।’
আজ বুধবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে এমন মন্তব্য করেন শফিকুর রহমান। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংলাপে জাতীয় পার্টি ছাড়া প্রায় অধিকাংশ দলের প্রতিনিধিরা অংশ নেন।

সব ষড়যন্ত্র মোকাবেলা করতে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ জানিয়ে জামায়াত আমির বলেন, ‘সরকার যাতে যৌক্তিক সিদ্ধান্ত নেয়, সেটার জন্য আমরা সহযোগিতা করব।’

জাতীয় ঐক্যের ভিত্তিতে বিজয় এসেছে মন্তব্য করে তিনি বলেন, ‘চলমান ষড়যন্ত্রও আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। দেশি-বিদেশি গণমাধ্যমকে কাজে লাগিয়ে প্রপাগান্ডার বিরুদ্ধে লড়তে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ