1. sdamit152@gmail.com : Amit Sutradhar : Amit Sutradhar
  2. anandahotcool@gmail.com : Ananda Dada : Ananda Dada
  3. BishwajitSutradhar2687@gmail.com : Bishwajit Sutradhar : Bishwajit Sutradhar
  4. admin@dailyajkernews.com : dacaught :
  5. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
সাভারে শহীদ জিয়া সৃতি সংসদ এর ঢাকা জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শহীদ জিয়া সৃতি সংসদ ঢাকা জেলা আহবায়ক কমিটি ঘোষণা। আব্দুল ওয়াদুদ-এর বিয়ের অনুষ্ঠানে শুভেচ্ছা ও আনন্দঘন পরিবেশ নির্বাচনে কেউ মেকানিজম করার চিন্তা করলে পালাতে বাধ্য হবে: জামায়াত আমির যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে মহান বিজয় দিবস পালিত

রফিকুল ইসলাম রফিক : কুড়িগ্রাম / ৪৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪


সারাদেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের প্রাক্কালে ৩১ বার তোপধব্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয় ।
সোমবার (১৬ ডিসেম্বর) স্বাধীনতার বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, উপজেলা পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
পরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।


পরে  কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিজয় মেলার অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, উপজেলা বিএনপি’র সভাপতি হায়দার আলী মিয়া, উলিপুর থানা অফিসার ইনচার্জ আইজিপি পদক প্রাপ্ত জীল্লুর রহমান সহ উলিপুর উপজেলার সর্বস্তরের জনগন।

এসময় সাধারণ জনগণের পক্ষ থেকে একটি সূত্র জানায় বিগত আওয়ামী সরকার দীর্ঘ ১৭ বছর একটানা শাসন করার পরেও এমন জাঁকজমকপূর্ণভাবে বিজয় দিবস উদযাপন করতে পারে নাই, তারা অপসংস্কার রাজনীতি ও ইতিহাস বিকৃতির কাজে ব্যাস্ত ছিলেন,তাই আজ তারা জনগণের থেকে বিছিন্ন, তাদের জন্য আফসোস!!
এরপর উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মান প্রদর্শন করেন পুলিশ, আনসার-ভিডিপি ও স্কাউট সদস্যরা।
শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করে নেয়া হয়।
এরপর বিজয় দিবসের চিত্রাংকন প্রতিযোগিতায় প্রতিযোগীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ