1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

নরেন্দ্র মোদীর বক্তব্য উস্কানীমূলক যা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধার শামিল – খেলাফত মজলিস

অনলাইন ডেস্ক / ৬৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

১৬ ডিসেম্বর বাংলাদেশের ঐতিহাসিক বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিবৃতি দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

আজ এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ভারত বাংলাদেশকে তার করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিলো। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশকে শোষণ করেছে। ২০২৪’র ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনী হাসিনার পতনের পর ভারতের কষ্ট বেড়ে গিয়েছে।

গতকাল (১৬ ডিসেম্বর) নরেন্দ্র মোদি বিজয় দিবসের টুইটে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয়কে ‘ভারতের বিজয়’ বলে উল্লেখ করেছেন। তার পুরো বক্তব্যে বাংলাদেশের নামটা পর্যন্ত উল্লেখ করেননি। গত কয়েক বছর ধরে বাংলাদেশের বিজয় দিবসকে কেন্দ্র করে তিনি এই ধরণের বানোয়াট ও ইতিহাস বিকৃতি মূলক পোস্ট করে যাচ্ছেন। এর দ্বারা প্রকারান্তরে তিনি বাংলাদেশের অস্তিত্বকেই অস্বীকার করছেন। তার এই বক্তব্য উস্কানীমূলক যা এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি অশ্রদ্ধার শামিল। একটি বৃহৎ গণতান্ত্রিক দেশের সর্বোচ্চ নির্বাহী পদে থেকে নরেন্দ্র মোদীকে আরো দায়িত্বশীলতা প্রদর্শন করা উচিত।

ভারতের বুঝা উচিত তাদের তাবেদার শাসক বাংলাদেশে আর কখনো প্রতিষ্ঠিত করা যাবে না, জুলাই বিপ্লব তা স্পষ্ট করে দিয়েছে। বাংলাদেশের সাথে ষড়যন্ত্র, হুমকী কিংবা উস্কানী দিয়ে নয়, বরং প্রতিবেশীসুলভ ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়তে ভারতকে এগিয়ে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ