1. sdamit152@gmail.com : Amit Sutradhar : Amit Sutradhar
  2. anandahotcool@gmail.com : Ananda Dada : Ananda Dada
  3. BishwajitSutradhar2687@gmail.com : Bishwajit Sutradhar : Bishwajit Sutradhar
  4. admin@dailyajkernews.com : dacaught :
  5. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
সাভারে শহীদ জিয়া সৃতি সংসদ এর ঢাকা জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শহীদ জিয়া সৃতি সংসদ ঢাকা জেলা আহবায়ক কমিটি ঘোষণা। আব্দুল ওয়াদুদ-এর বিয়ের অনুষ্ঠানে শুভেচ্ছা ও আনন্দঘন পরিবেশ নির্বাচনে কেউ মেকানিজম করার চিন্তা করলে পালাতে বাধ্য হবে: জামায়াত আমির যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

বিয়েতে যেন মন ভরে না তার ,ভুয়া কাবিননামা করে প্রতারণা করতেন গোপালগঞ্জের : পারুল

ডেইলি আজকের নিউজ / ১২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

 মিথ্যা তথ্য ও ভুয়া কাবিননামা তৈরী করে মামলা দেওয়ার অপরাধে ছাবিকুন নাহার পারুল (৩৯) নামে এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গত রোববার (২৭ জুলাই) দুপুরে গোপালগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক ফাহমিদা পিয়া এ আদেশ দেন।

আর্থিক অবস্থা ভালো দেখলেই টার্গেট করতেন পারুল , কাগজপত্র নিয়ে ভুয়া কাবিননামা করে ১০ থেকে ২০ লাখ টাকা যৌতুক দেখিয়ে মামলা করতেন।

ছাবিকুন নাহার পারুল কাশিয়ানী সদরের বাসিন্দা শেখ আবুল হাসেমের মেয়ে। পারুলের স্বামী ইয়াছিন শেখ ২০১৪ সালে মারা যান এবং দুটি পুত্র সন্তানও রয়েছে।

সরকারি কৌঁসুলি এ্যাডভোকেট এম এ আলম সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা নথি ও আদালত সূত্রে জানা গেছে, ভুয়া কাবিননামা তৈরী করে ২০২৪ সালের মে মাসে কাশিয়ানী সদরের বাসিন্দা মো. সবুজ আল সাহবা (৩১) নামে এক যুবককে স্বামী দাবি করে আদালতে যৌতুক মামলা দায়ের করেন ওই নারী। মামলায় ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ মামলায় ওই যুবক আদালতে হাজিরা দিতে গেলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠায়। ৩ দিন কারাভোগ করে জামিনে মুক্তি পান ওই যুবক। পরে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে। সিআইডি মামলার ঘটনার সত্যতা পায়নি। এরপর ওই নারীর বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতি মামলার অভিযোগ এনে মামলা করেন ভূক্তভোগী যুবক। সেই মামলা রোববার হাজিরা দিয়ে আইনজীবীর মাধ্যমে আদালতে জামিন চেয়েছিলেন ওই নারী। বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সরকারি কৌঁসুলি বলেন, যৌতুক মামলাটি আদালতের কাছে মিথ্যা প্রমাণিত হয়েছে। পরবর্তী সময়ে ভুক্তভোগীর দায়ের করা মামলায় ওই নারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ