1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

লিটারে ৫০ পয়সা কমল ডিজেল ও কেরোসিনের দাম

রোমানা বেগম / ৭৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

পুনর্নির্ধারিত মূল্য অনুযায়ী ডিজেল ও কেরোসিন এখন থেকে বিক্রি হবে ১০৫ টাকা লিটার দরে। পেট্রোল ১২৫ টাকা এবং অকটেন ১২১ টাকা দরেই বিক্রি হবে।
জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের অংশ হিসেবে নভেম্বর মাসের জন্য ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৫০ পয়সা করে কমানো হয়েছে। তবে পেট্রোল ও অকটেনের দাম আগের মতই থাকছে।

নতুন মূল্য অনুযায়ী ডিজেল ও কেরোসিন এখন থেকে বিক্রি হবে ১০৫ টাকা লিটার দরে, যা মধ্যরাত থেকেই কার্যকর হবে।

বৃহস্পতিবার জ্বালানি বিভাগের প্রজ্ঞাপনে নতুন মূল্য ঘোষণা করা হয়। সবশেষ গত ৩১ অগাস্ট মূল্য নির্ধারণ করেছিল অন্তর্বর্তী সরকার। সেদিন ডিজেল ও কেরোসিন ১ টাকা ২৫ পয়সা করে কমানো হয়েছিল।

নতুন প্রজ্ঞাপনে বলা হয়, নভেম্বরে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫.৫০ টাকা থেকে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা এবং কেরোসিন ১০৫.৫০ টাকা থেকে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগের মতই পেট্রোল লিটারপ্রতি ১২১ টাকা এবং অকটেন লিটারপ্রতি ১২৫ টাকায় অপরিবর্তিত থাকবে। গত ৩১ অগাস্ট এ দুটি জ্বালানি তেলের দাম ছয় টাকা করে কমানো হয়েছিল।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখ গত মার্চ থেকে জ্বালানি তেলের দাম পুনঃনির্ধারণ করে আসছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ