1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিনা লাভের দোকান চালু

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ জেলা প্রতিনিধিঃ / ৭৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

নওগাঁর পত্নীতলায় ‘বিনা লাভের দোকান’ চালু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শুক্রবার (৮ নভেম্বর) সকালে উপজেলা সদর নজিপুর পৌর শহরের ধামইরহাট রোডের মুগ্ধ স্কয়ার সামনে এই অস্থায়ী দোকান পরিচালনা করা হয় আনুষ্ঠানিক- ভাবে উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নবাগত পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলীমুজ্জামান মিলন।

এ দোকান চালু করায় ক্রেতারা প্রয়োজন অনুযায়ী পণ্য কিনতে পারছেন। এতে বিভিন্ন ধরণের কাঁচা তরকারি ও মুরগির ডিম বিক্রি করা হচ্ছে। দোকান চালুর সাথে সাথেই সাধারণ ক্রেতাদের উপচেপড়া ভীড় দেখা যায়। বিনা লাভের দোকানে পণ্য কিনতে আসা আফজাল হোসেন বলেন, আমি এখান থেকে আলু, পেঁয়াজ ও ডিম নিয়েছি।

বাজারে এগুলোর দাম অনেক বেশি। আরেক ক্রেতা সারমিন আক্তার বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এ অবস্থায় শিক্ষার্থীদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পত্নীতলা উপজেলা শাখার অন্যতম সদস্য মারুফ মোস্তফা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ‘বিনা লাভের দোকান’ চালু করা হয়েছে। ছাত্ররা এই কার্যক্রমে অংশ নিয়েছে। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সিন্ডিকেট ভাঙতে আমাদের এই উদ্যোগ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ