1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ লাউঞ্জ উদ্বোধন করলেনঃ প্রধান উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি, ডেইলি আজকের নিউজ / ৭২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ একটি লাউঞ্জ উদ্বোধন করেছেন।

এ সময় ড. ইউনূস বলেন, ‘আমাদের প্রবাসী শ্রমিকেরা দেশ গড়ার কারিগর। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে তাঁরা বড় ভূমিকা পালন করেছিলেন। আমরা তাঁদের কাছে সব সময় কৃতজ্ঞ।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই লাউঞ্জ তাঁদের (প্রবাসী শ্রমিকদের) ভ্রমণকে সহজ করবে।’

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য এটিই প্রথম লাউঞ্জ। এখানে প্রবাসী শ্রমিকদের বিশ্রামের জন্য জায়গা থাকবে এবং সুলভ মূল্যে খাবার পাওয়া যাবে। খাবার পরিবেশনের জন্য ভর্তুকি দেবে সরকার।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টাও।

এ সময় আসিফ নজরুল জন্মভূমির জন্য আত্মত্যাগ করা প্রবাসী শ্রমিক ও কোটি প্রবাসীর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বাংলাদেশে নিযুক্ত আইওএম মিশনের ডেপুটি চিফ ফাতিমা নুসরাত গাজালি জানান, বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের সহায়তা করতে জাতিসংঘ লাউঞ্জটিকে স্পনসর করেছে। তিনি বলেন, ‘এটি প্রধান উপদেষ্টার একটি উদ্যোগ। আমরা এই উদ্যোগকে সমর্থন করতে পেরে আনন্দিত।’

ফাতিমা নুসরাত গাজালি জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসীদের সহায়তা করার জন্য প্রায় ১০০ স্বেচ্ছাসেবককে স্পনসর করেছে আইওএম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ