1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

আশুলিয়ায় ৩৫ বোতল বিদেশী মদসহ ২ জন কে আটক করেছে পুলিশ

নাজমুল হক ইমু:সাভার / ৭৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় অভিযান চালিয়ে ৩৫ বোতল বিদেশী মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন। এর আগে, সোমবার রাতে আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট থানার শিমুলগুচি এলাকার মৃত আলী হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৩০) এবং ঢাকার আশুলিয়ার গেরুয়া সন্দীপ এলাকার মো. নবী হোসেনের ছেলে হাবিবুর রহমান হবি (৩৪)।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার নবীনগর সেনা শপিং কমপ্লেক্সের পূর্ব পাশে ফুটওভার ব্রিজের নিচে কতিপয় মাদক কারবারিরা মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানে সাদ্দাম ও হাবিব নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় সাদ্দামের কাছে থাকা একটি চটের বস্তা থেকে ৩০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয় এবং হাবিবুর রহমান হবির কাছে প্লাস্টিকের বাজারের ব্যাগে থাকা ৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ