1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

নওগাঁয় রানীনগরের প্রেসক্লাবের কালের কন্ঠের সাংবাদিকের উপর হামলা

নওগাঁ জেলা প্রতিনিধি / ৭৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

নওগাঁর রানীনগর উপজেলার হরিশপুর গ্রামে রানীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক কালের কন্ঠ পত্রিকার রানীনগর উপজেলা প্রতিনিধি মোঃ শাহারুখ হোসেন আহাদ-এর উপর হামলার ঘটনা ঘটেছে।
বুধবার(১৩ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে শাহারুখ হোসেন তার খালা শ্বাশুড়ির অসুস্থতার খবর পেয়ে তড়িঘড়ি করে বাসা থেকে বের হয়।

পথের মধ্যে তার গ্রামেরই মৃত আব্দুর রাজ্জাকের ছেলে তুহিন এবং মো: জাহেদ আলীর ছেলে মো: আসলামের নেতৃত্বে আরো ৮/১০জন, ব্যবসা সংক্রান্ত ঝামেলার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র, হাতুড়ি দিয়ে তার উপর অতর্কিত হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি ৫০ শয্যা বিশিষ্ট রানীনগর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আহত শাহারুখ হোসেনের পরিবার এই সন্ত্রাসী হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
এদিকে অভিযুক্ত আসলাম বলেন ‘ডিস এবং নেট ব্যবসা সংক্রান্ত ঝামেলার জের ধরে শাহারুখ হোসেনের সাথে বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।’এ বিষয়ে রানীনগর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো: তারিকুল ইসলাম বলেন ‘আমি এই বিষয়ে অবগত হওয়ার সাথে সাথেই থানা পুলিশের একটা ফোর্স ঘটনাস্থলে পাঠিয়েছি। এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ