1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

মাফিয়া সম্রাটের অন্যতম সহযোগী মাহিন গ্রেফতার

ডেইলি আজকের নিউজ, ডেস্ক / ৭২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

আলোচিত যুবলীগ নেতা সম্রাটের অন্যতম সহযোগী মাহিন জামান সুনুম (২৭) কে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) সকালে টঙ্গী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকার মিরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর গুলি চালানোর ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাহিন জামান সুনুম টাঙ্গাইল জেলা সদরের আকুর ঠাকুর পাড়া এলাকার এস এম কামরুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার মিরপুরে ছাত্রদের উপর গুলি চালানোর ফুটেজ দেখে মাহিনকে গ্রেফতার করা হয়। সে টঙ্গীর মধুমিতা এলাকায় আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে মাহিনকে গ্রেফতার করা হয়।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ কায়সার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলার রয়েছে। গাজীপুরের গাছা থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে গাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ