1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান।

ডেইলি আজকের নিউজ / ৬৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ২৬ নভেম্বর ২০২৪ তারিখে কেরানিগঞ্জ ও নারায়নগঞ্জ-এর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি শিল্প, ০১টি বাণিজ্যিক ও ২,১৫০টি আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ২৬ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১১৪টি শিল্প, ৬৯টি বাণিজ্যিক ও ১১,৩৫১টি আবাসিকসহ মোট ১১,৫৩৪টি অবৈধ গ্যাস সংযোগ ও ৩০,৫০৯টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দৈনিক ৮৫,৬৩,৬২৫ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ৪০.৮৯ লক্ষ টাকা। এখানে উল্লেখ্য যে, কেরাণীগঞ্জ এলাকায় অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায় কর্তৃক একটি অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত অভিযানে দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তাস্থ ‘আল মদিনা রেস্টুরেন্ট’ এবং নাম বিহীন ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ৪৫ ফুট পাইপ অপসারণ করা হয়েছে এবং মোঃ সফিক উল্ল্যাহ (বয়স: ৩৪ বছর) কে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদানপূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়। এছাড়া, উক্ত অভিযানসমূহে ৬৪ কিলোমিটার পাইপ লাইন অপসারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ