1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম: / ৭১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কে গভীর রাতে সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ২টার দিকে ভূরুঙ্গামারী–কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের জয়মনির হাট শহিদ সামাদ টেকনিক্যাল কলেজের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত দু’জন হলেন—ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সাপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে রশিদুল ইসলাম (৪০) ও বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকারের ছেলে কামাল হোসেন খোকন (৩৮)।
নিহত দুইজনের মধ্যে খোকন আমদানি-রপ্তানি ব্যবসায়ী ও রশিদুল চাতাল ব্যবসায়ী।


নিহতদের স্বজনরা জানান, রাতে মোটরসাইকেলে রংপুরে থেকে ভূরুঙ্গামারী আসার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে দুর্ঘটনাস্থলে রশিদুল ইসলাম মারা যায়। কামাল হোসেন হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। তবে কোন গাড়ির চাপায় তারা মারা যেতে পারে। ধারণা করা হচ্ছে, মাইক্রোবাস অথবা ট্রাক পিছন কিংবা সামনের দিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ