1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

বিপ্লবী জনতা দেশের বিরুদ্ধে কোন আগ্রাসন বরদাস্ত করবে না – খেলাফত মজলিস

রিপোটারের নাম / ৭০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর শাখার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে সংগঠনের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ এ কথা বলেন।

তিনি আরো বলেন পার্শ্ববর্তী রাষ্ট্র কর্তৃক বাংলাদেশের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে চলে আসা আগ্রাসী মনোভাব এ দেশের জনগণ আর সহ্য করবে না।

মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, দেশের ক্রান্তিলগ্নে দেশপ্রেমিক তাওহিদী জনতা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।

খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকারের সভাপতিত্ব অনুষ্ঠিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মোঃ খালেকুজ্জামান, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী। কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ খন্দকার।

ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হকের সঞ্চালনায় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট মুফাসসিরে কুরআন তরুণ আলেমে দ্বীন শায়েখ আলী হাসান ওসামা।
খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর সহ-সভাপতি মাওলানা মোস্তফা কামাল, সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম মাযহারী। সহ-সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক হাসান। মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা আবু ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, মাওলানা কামাল হোসেন। ইসলামী যুব মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি মোহাম্মদ সালমান। শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার মতিউর রহমান। ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।

কর্মী সম্মেলন শেষে ভারতীয় আগ্রাসন ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল আজমপুর মেইন রোড রাজলক্ষ্মী জসীমউদ্দীন হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ