1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

নওগাঁর মান্দায় শাহা পুকুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ / ৭০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

নওগাঁর মান্দায় ড্রাম ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। সোমবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের সাহাপুকুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন – জেলার সাপাহার উপজেলার চৌধুরীপাড়া এলাকার এনামুল হকের ছেলে আলভী রাব্বানী জিহান (৩২) ও আ. জব্বারের ছেলে মাহিন আহমেদ সাগর (২৭)। স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইভেটকারটি রাজশাহী থেকে নওগাঁর দিকে আসছিল।

এ সময় ঘটনাস্থলে পৌঁছালে নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাওয়া দ্রুতগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। তখন প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পিলারে আটকে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হন। এ সময় প্রাইভেট কারের পিছনে থাকা একটি বাসকেও ধাক্কা দিয়ে পালিয়ে যায় ড্রাম ট্রাকটি। তবে বাসে থাকা কোনো যাত্রী হতাহত হয়নি। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ