1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

কালাইয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মো: মিশিকুল মন্ডল : জয়পুরহাট / ৭১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

জয়পুরহাটের কালাইয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার বিভিন্ন
সরকারি, বে-সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠান ও বাস-ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ১৯৭১ সালে যুদ্ধ করে দেশের জন্য জীবন দেয়া শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সূর্যোদয়ের সাথে সাথে এই দিবসটি পালনের শুরুতে ৩১বার তোপধ্ব্নি মাধ্যমে কালাই বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে একে একে পুস্পস্তবক অর্পন মধ্যদিয়ে দিনটির শুভ সূচনা হয়।

মহান বিজয় দিবসটি সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে কালাই উপজেলা প্রসাশনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম-এর সঞ্চালনায় কালাই
উপজেলা প্রশাসন, কালাই পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব কালাই, কালাই প্রেসক্লাব, কালাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার, ভিডিপি, স্কাউট, কালাই জিয়া পরিষদ, কালাই থানা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠন ও কালাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাখাসহ
বিভিন্ন পেশাজীবী মানুষেরা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে এ ফুলেল শ্রদ্ধা নিবেদন করে।

এরপরে সকাল সাড়ে সাতটায় কালাই মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে প্রাঙ্গণে কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় কালাই সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মো.ইফতেকার রহমান, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন, উপজেলা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন সরকার, কালাই থানার বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মো.মৌদুদ আলম, কালাই পৌর বিএনপি’র আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, কালাই পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক আ. আলিম, কালাই উপজেলা বিএনপি’র সিনিয়র নেতা মো. আনিছুর রহমান তালুকদার, কালাই জিয়া পরিষদের সভাপতি ও সাংবাদিক মো. আতাউর রহমান, কালাই জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও সাংবাদিক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর, কালাই প্রেসক্লাবের সভাপতি এটিএম সেলিম সরোয়ার শিপন ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাফিউৎ জামান তালুকদার ডলার,

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালাই উপজেলা প্রতিনিধি মো. তামিন সরকার, উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ও কালাই থানা যুবদলের সাবেক সভাপতি তাজউদ্দিন আহম্মেদ তাজ, জেলা যুবদলের সদস্য তারিকুল ইসলাম তালুকদার রাসেল, কালাই থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তোতা, কালাই পৌর আহ্বায়ক হেলাল উদ্দিন মন্ডল, কালাই উপজেলার মহিলা দলের নেত্রী আরজিলা বেগমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং কালাই উপজেলার সকল কর্মকর্তাবৃন্দেরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও মঙ্গল কামনা করে বিশেষ দেওয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ