1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

সোন্দাহ্ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হয়ে আওয়ামিলীগের এজেন্ডা বাস্তবায়ন করতে মানিকের দৌড়ঝাঁপ

আরিফুল ইসলাম : কুমারখালী / ৭৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

দীর্ঘদিন আওয়ামী লীগের নেতাদের ছত্রছায়াতে থেকে এবং সদ্য সাবেক কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খানের আশীর্বাদে চলতি বছর ২৭শে মার্চ কুমারখালি উপজেলার সোন্দাহ্ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন।

তবে ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পদত্যাগের পর সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি ভেঙ্গে দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

বর্তমানে বিদ্যালয়গুলোতে এডহক কমিটি গঠনের প্রক্রিয়া চলমান।
আর তাই আবারো নতুন করে সভাপতি হবার স্বপ্নে দৌড়াচ্ছে মনিরুজ্জামান মানিক।
মানিক কুমারখালি উপজেলা নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর দক্ষিণ পাড়ার আব্দুর সাত্তারের ছেলে। তিনি কয়া মহা বিদ্যালয়ের প্রভাষক হিসাবেও কর্মরত আছেন।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে মানিকের সাথে সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আশাদুরজ্জামান আশা, যুব ও ক্রিয়া সম্পাদক মিজানুর রহমান জুয়েল, নন্দলালপুর আওয়ামীলীগের সভাপতি নওশের আলী বিশ্বাসের সাথে একাধিক ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছে।

এরপরও তিনি সভাপতি হবার দৌড়ে আছে। তবে এনিয়ে অনেক ভেতরে ক্ষোভ দেখা দিচ্ছে।

শোনা যায় মনিরুজ্জামান মানিক কুমারখালি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান খানের ঘনিষ্ঠ হলেও বর্তমানে মনিরুজ্জামান মানিক সভাপতি হওয়ার জন্য বিএনপির একটি মহলের কাছে বিএনপি করে বলে সমর্থন নিতে মরিয়া হয়ে উঠেছে।

স্থানীয়া বলছেন, মানিক সভাপতি হলে নতুন করে আওয়ামিলীগের এজেন্ডা বাস্তবায়ন করবে।
উক্ত বিষয়টি জেলা প্রশাসক, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ