1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

এই জগতের মায়া ত্যাগকরে না ফেরার দেশে পারি দিলেন সাংবাদিক আবুসাঈদ

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ / ৭১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

বদলগাছী উপজেলার সিনিয়র সাংবাদিক আবু সাঈদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি বদলগাছী উপজেলার চাংলা গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
বিকেল ৩ টার দিকে আবু সাঈদ হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হলে তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে বিকেল সাড়ে ৪ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন পরিবার নিয়ে উপজেলা সদরে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে দৈনিক আজকালের খবর পত্রিকায় বদলগাছী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তার মৃত্যুতে জেলা প্রেসক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ এবং বদলগাছী প্রেস ক্লাব,সাংবাদিক সংস্থা বদলগাছী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। সেই সাথে শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ