1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

কুড়িগ্রাম উলিপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম / ৯১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রত ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন ধামশ্রেনী ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান লালন(৩০) কে গত ২৫/১২/২৪ বুধবার রাতে  ধামশ্রেনী ইউনিয়নের খেয়ারঘাট বাজার থেকে গ্রেফতার করে উলিপুর থানা পুলিশ প্রশাসন। তিনি ধামশ্রেনী ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

আওয়ামী আমলে এলাকায় মাদক, চাঁদাবাজি, দাঙ্গা সহ সবধরনের অপরাধ সংগঠিত হতো লালন ও তার গ্যাং এর মাধ্যমে এলাকার স্থানীয় সূত্র এটি নিশ্চিত করেছে। এলাকার স্থানীয় সূত্র আরো জানায় তার বাবা নুরুল হক ধামশ্রেনী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং আওয়ামী লীগ ইউনিয়ন কমিটির সদস্য। ঐ ইউপি সদস্য  তার প্রতিপক্ষের উপর ছেলে লালন ও তার গ্যাং এর মাধ্যমে দমন-পীড়ন চালাতেন।


পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থে‌কে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এ ঘটনায় গত ২১ নভেম্বর মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়।


উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত জানান গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজ‌তে পাঠানো হয়েছে। এবং মামলার অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ