1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

অগ্রযাত্রা’র সম্পাদকসহ ৪ সাংবাদিকের বিষয়ে মার্কিন গণমাধ্যম সংস্থার উদ্বেগ প্রকাশ

বিশেষ প্রতিনিধি / ৯৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

অনুসন্ধানমূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রার ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসানসহ আরো ৩ সাংবাদিকের বিরুদ্ধে হওয়া মিথ্যা মানহানি মামলাকে গনমাধ্যমের কন্ঠ রোধের অপচেষ্টা উল্লেখ করে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম সুরক্ষা সংস্থা সেন্টার ফর প্রটেক্ট জার্নালিস্ট।

গত ১৭ ফেব্রুয়ারী (সোমবার) সংস্থাটির নিউ ইয়র্কে অবস্থিত সদর দপ্তর থেকে ওয়েবসাইটে এ বিবৃতি প্রকাশ করা হয়৷ মার্কিন এ গণমাধ্যম সংস্থাটি বিশ্বব্যাপি সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে কাজ করে থাকে৷ উল্লেখ্য, ব্যাংক খাতে লুটপাট চালিয়ে দেশ থেকে পালানোর পায়তারা করা কুখ্যাত ঋণখেলাপী ও শ্রমিকদের হয়রানিকারী তফরিদ কটন মিলের এমডি সামিউল ইসলামের দেশ থেকে পালানোর চেষ্টা ও শ্রমিক এবং নারী কর্মীকে হয়রানির তথ্য নিয়ে অগ্রযাত্রায় প্রতিবেদন প্রকাশ করায় বিভিন্ন পাওনাদার ব্যাংক কর্তৃপক্ষ হানা দেয় ঋণখেলাপী সামিউল ইসলামের বিভিন্ন প্রতিষ্ঠানে।

তারা সামিউলের বিভিন্ন কারখানাও জব্দ করে। এরই জের ধরে ক্ষুব্ধ হয়ে গণমাধ্যমের কন্ঠরোধের অপচেষ্টায় আদালতকে বিভ্রান্ত করে,
অনুসন্ধানমূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রা’র ভারপ্রাপ্ত সম্পাদক মেহেদী হাসান ও এসাইনমেন্ট এডিটর কামরুল ইসলাম সহ আরো মোট ৪ সাংবাদিককে আসামী করে গত বছরের নভেম্বরে মানহানি মামলা দায়ের করেন তফরিদ কটন মিলের এমডি কুখ্যাত ঋণখেলাপী শেখ শামিউল ইসলামের স্ত্রী নাজমুন নাহার। তবে মামলা দায়েরের পর প্রায় ৫ মাস পার হয়ে গেলেও অদ্যবধি অভিযোগের সত্যতা প্রমাণ করতে পারেনি ঋণখেলাপী ও জনগণের টাকা লুটপাটকারী প্রতিষ্ঠানটি৷

মূলত সংবাদকর্মীদের প্রতিবেদন প্রকাশের জেরে দেশ থেকে পালাতে ব্যর্থ হয়েই ক্ষুব্ধ মনোভাব থেকে সাংবাদিকদের বিরুদ্ধে এমন হয়রানিমূলক মামলা করে নিজেদের অপকর্ম ঢাকতে চাইছে তফরিদ কটন মিল কর্তৃপক্ষ এমনটাই মনে করা হচ্ছে। ওদিকে তফরিদ কটন মিলে চাকরি করে প্রতারিত,নির্যাতিত, ও হয়রানির শিকার হওয়া শতাধিক কর্মকর্তা ও কর্মচারী কুখ্যাত ঋণখেলাপী শেখ সামিউলের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ও অভিযোগ করলেও এখনও সুবিচার না পেয়ে শঙ্কায় ভুগছেন৷ এ ব্যাপারে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ