1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন

বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ

অনলাইন ডেস্ক / ১০১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

বাংলাদেশ বিমানবাহিনীর একটি গ্রব-১২০টিপি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে নিয়মিত প্রশিক্ষণ শেষে দুর্ঘটনায় পতিত হলে যশোর বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানটি বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান হতে বেলা ১২টা ১৮ মিনিটে  প্রশিক্ষণের উদ্দেশ্যে উড্ডয়ন করে।

প্রশিক্ষণ বিমানটির দুইজন বৈমানিক গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াড্রন লিডার আহমদ মুসা নিরাপদ ও সুস্থ আছেন।

দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ