1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

রহস্যঘেরা ‘জংলি’র টিজার

বিনোদন ডেস্ক / ৯১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

আসন্ন ঈদের সিনেমা ‘জংলি’ একের পর এক পোস্টার, রোমান্টিক গান, প্রি টিজ আগেই ছেড়েছিল। আজ সন্ধ্যায় এলো ১ মিনিট ১১ সেকেন্ডের টিজার।

জংলি টিম ইচ্ছে করেই এতদিন যেন আগলে রেখেছিল বুবলী অভিনীত চরিত্রটিকে। তাকে এক ঝলক দেখা গেল টিজারে। এখানেই বোঝা গেছে তার চরিত্রের গুরুত্ব। গোটা টিজারে সিয়াম হাজির হয়েছেন ভয়ংকর মারমুখী হয়ে। লুঙ্গি পরা টিজারেই দেখিয়েছেন, দেশীয় গল্পে দেশীয় নির্মাণেও দারুণ কিছু ঘটানো সম্ভব।

টিজারে শেষ দৃশ্য নিয়েই শুরু হয়েছে নতুন রহস্য। এতে এক শিশুশিল্পীকে দেখা গেছে। আন্দাজ পাওয়া গেল, জংলির গল্পে মূল প্লটে শিশুশিল্পীর শক্তিশালী ভূমিকা বিদ্যমান। যদিও বিষয়টি ধোঁয়াশার মধ্যেই রেখেছে টিম। বাকিটা নিশ্চয়ই দেখা যাবে সিনেমা হলের পর্দায়।

জংলি সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম। গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ