1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

বিশেষ প্রতিনিধি / ১০৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নারায়ণগঞ্জ, বান্দরবান, যশোর, সুনামগঞ্জ, ঢাকা মহানগরের মোহাম্মদপুর ও ঢাকা উদ্যান এলাকায় পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের বিরুদ্ধে আজ ৫টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের অভিযানে  ৬টি মামলায় মোট ২৫ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায়, ১ জন পলিথিন ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং ১ হাজার ৪৫২ কেজি পলিথিন জব্দ করা হয়।

এছাড়া কয়েকটি সুপারশপসহ বিভিন্ন দোকান ও সাধারণ জনগণকে সতর্কতামূলক বার্তা প্রদান ও লিফলেট বিতরণ করা হয়।

শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে মানিকগঞ্জ, মেহেরপুর ও নওগাঁ জেলায় ৩টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ১৩টি মামলায় ১৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ১৩টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এ সময় একাধিক যানবাহনের চালককে সতর্ক করা হয়।
যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ঢাকা মহানগরের রমনা এলাকায় অভিযান চালিয়ে ১টি মোবাইল কোর্ট ৭টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করে এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।

অপরদিকে, অবৈধ সীসা/ব্যাটারি কারখানার বিরুদ্ধে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১টি মোবাইল কোর্ট ২টি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে এবং ২টি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

পরিবেশ অধিদপ্তর কর্তৃক দূষণবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(বাসস)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ