1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০১ অপরাহ্ন

মিরপুরের অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ ১৩ জন

অনলাইন ডেস্ক / ১০৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
মিরপুরের অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ ১৩ জন

রাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জন পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৩ জন। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এলেও রাসায়নিকের কারণে যেকোনো সময় আবার জ্বলে উঠতে পারে।

পরিবারের সদস্যদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে এখনো ১৩ জনের খোঁজ পাওয়ানি। 

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে রূপনগরে রাসায়নিকের ওই গুদামে আগুন লাগে। মুহূর্তেই বিকট শব্দে ১০ থেকে ১৫টি বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে পাশের পোশাক কারখানায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পাশের বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্ধারকাজে অংশ নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে ধাপে ধাপে মোট ১২টি ইউনিট যোগ দেয়। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও বিএনসিসির সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন। প্রায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, রাসায়নিকের গুদামে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনার পর থেকে গুদাম মালিক পলাতক রয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, মিরপুরে রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণে এলেও এটি পুরোপুরি নিভেছে—এমনটা বলা যাবে না। যেকোনো সময় আবার জ্বলে উঠতে পারে।

তিনি আরও জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি দল ঘটনাস্থলে গিয়ে রাসায়নিক পরীক্ষা করবে, যাতে আগুনের উৎস ও বিস্ফোরণের প্রকৃতি নির্ণয় করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ