1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

‘ডিপ্রেশনে না গিয়ে ট্যুরে যান’, পরামর্শ তাশরীফ খানের

নিজস্ব প্রতিবেদন / ১৩৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

জনপ্রিয় সংগীতশিল্পী তাশরীফ খান ভক্ত ও অনুসারীদের মানসিক চাপ ও হতাশা থেকে মুক্তির উপায় হিসেবে ভ্রমণের পরামর্শ দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি অনুপ্রেরণামূলক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ডিপ্রেশনে না গিয়ে ট্যুরে যান।’

তাশরীফ খান জানান, জীবনের ব্যস্ততা, পড়াশোনা, চাকরি, অর্থ উপার্জনসহ নানান ঝামেলা থাকবেই, তবে এর মাঝেও নিজের জন্য সময় বের করতে হবে।

তিনি বলেন, যদি গাড়ি না থাকে, তবে বাস, ট্রেন, এমনকি ট্রাকেও ভ্রমণ করা যেতে পারে। দূরে যাওয়া সম্ভব না হলে বাড়ির আশপাশের মাঠ, নদী বা খালের ধারে খালি পায়ে হাঁটা এবং ঘাসের ওপর শিশির অনুভব করার মধ্যেও স্বস্তি মিলতে পারে।

তার ভাষায়, ‘জীবনে কয়েকটি জিনিস খুব দরকার—পরিবারকে ঠিক রাখা, বাবা-মায়ের যত্ন নেওয়া, পড়াশোনা ঠিক রাখা, আর ভালো কয়েকজন বন্ধু থাকা।’

ভ্রমণকে ‘মনের খোরাক’ আখ্যা দিয়ে তাশরীফ খান বলেন, ‘সময় চলে যাচ্ছে, বেরিয়ে পড়ুন। প্ল্যান করার দরকার নেই, কিছু আনপ্ল্যানড ট্যুর দরকার।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ