1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

চবি শিক্ষার্থীদের ‘কুলাঙ্গার’ ডাকলেন বিএনপির কেন্দ্রীয় নেতা, ভিডিও ভাইরালের পর বহিষ্কার

নিজস্ব প্রতিবেদন / ১০২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

গতকাল শনিবার রাত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে স্থানীয় লোকজন। আজ রবিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি অধ্যাপক ড. কামাল উদ্দিন ও প্রক্টর মোহাম্মদ তানভীর হায়দার আরিফসহ অন্তত দুই শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গতকাল শনিবার রাত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে স্থানীয় লোকজন। আজ রবিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি অধ্যাপক ড. কামাল উদ্দিন ও প্রক্টর মোহাম্মদ তানভীর হায়দার আরিফসহ অন্তত দুই শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে,  দুপুরের পর এ ঘটনায় স্থানীয়দের পক্ষ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়ার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর বিকেলে সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীদের কাছ থেকে এ ঘটনার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ভাইরাল হওয়া এই ভিডিওতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘কুলাঙ্গার’ ডাকতে শোনা যায় সাথী উদয় কুসুম বড়ুয়াকে। ভিডিওতে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, গতকাল সারারাত ধরে এই কুলাঙ্গার ছেলেরা আমাদের গ্রামের ভাইবোনের ওপর নিরস্ত্র হামলা করেছে। আমরা এর বিচার চাই। আমাদের গ্রামের ওপর যে হামলা হয়েছে তার বিচার চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় বেধে দিচ্ছি। এরমধ্যে বিচার না পেলে সবাই মিলে বিশ্ববিদ্যালয় ঘেরাও করবো।

পরে বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার জন্য গঠনতন্ত্রের বিধান মোতাবেক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ