1. sdamit152@gmail.com : Amit Sutradhar : Amit Sutradhar
  2. anandahotcool@gmail.com : Ananda Dada : Ananda Dada
  3. BishwajitSutradhar2687@gmail.com : Bishwajit Sutradhar : Bishwajit Sutradhar
  4. admin@dailyajkernews.com : dacaught :
  5. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib
  6. mdpallabsarkar6@gmail.com : MD Pallab Shorwer : MD Pallab Shorwer
  7. padistsagor1234@gmail.com : Sagor Badhsa : Sagor Badhsa

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

বাংলা একাডেমিতে ‘বুকের গহীনে স্বদেশের ছবি’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

অর্পণ সারোয়ার পল্লব / ৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬

বাংলা একাডেমির মোড়ক উন্মোচন মঞ্চে সরকারি বাঙলা কলেজের সহকারী অধ্যাপক সরকার আওলাদ হোসেনের কাব্যগ্রন্থ ‘বুকের গহীনে স্বদেশের ছবি’ আজ দুপুরে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. অলিউল্লাহ।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর শাহানারা বেগম, শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিভাগের চেয়ারম্যান নাহিদা পারভীন, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরীফুল আরেফিন, সহকারী অধ্যাপক লাবনী সাহা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক হাসান আলি, বাংলা একাডেমির উপপরিচালক মো. মনিরুজ্জামান ও আরিফুর রহমান।

 

এছাড়াও উপস্থিত ছিলেন ভাষাবিদ ও ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক রাশেদ চৌধুরী, ঢাকা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শিমুল সিদ্দিক, বানান গবেষক ও দুয়ারীপাড়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক গোলাম মাওলা, কথাসাহিত্যিক খান আফিফা লুনা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আনোয়ার হোসেন ও আব্দুল্লাহ আল মারুফ, বাঙলা কলেজের আইসিটি শিক্ষক নুরুল ইসলাম, কবি আতিয়ার রহমান, মেঘদূত প্রকাশনের প্রতিনিধি এবং লিও ক্লাব অব বাঙলা কলেজের সভাপতি নূর মোহাম্মদসহ শিক্ষক-শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমীরা।

 

উপস্থিত সবার অংশগ্রহণে সুন্দর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

উল্লেখ্য, ‘বুকের গহীনে স্বদেশের ছবি’ কাব্যগ্রন্থটি অমর একুশে বইমেলায় মেঘদূত প্রকাশনীর স্টল নম্বর ১৩৩-১৩৪-এ পাওয়া যাচ্ছে। স্টলটি সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের সামনের গলিতে অবস্থিত।

 

বইমেলা চলবে ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত, প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ