1. sdamit152@gmail.com : Amit Sutradhar : Amit Sutradhar
  2. anandahotcool@gmail.com : Ananda Dada : Ananda Dada
  3. BishwajitSutradhar2687@gmail.com : Bishwajit Sutradhar : Bishwajit Sutradhar
  4. admin@dailyajkernews.com : dacaught :
  5. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
সাভারে শহীদ জিয়া সৃতি সংসদ এর ঢাকা জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শহীদ জিয়া সৃতি সংসদ ঢাকা জেলা আহবায়ক কমিটি ঘোষণা। আব্দুল ওয়াদুদ-এর বিয়ের অনুষ্ঠানে শুভেচ্ছা ও আনন্দঘন পরিবেশ নির্বাচনে কেউ মেকানিজম করার চিন্তা করলে পালাতে বাধ্য হবে: জামায়াত আমির যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

পঞ্চগড় থেকে আবারও দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা

সাগর বাদশা / ৭২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে আবারও দেখা যাচ্ছে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। এটি সাধারণত শীতকালে দেখা গেলেও এবার সেপ্টেম্বরের শুরুতেই পরিষ্কার নীল আকাশে এর মনোমুগ্ধকর দৃশ্য দেখা দিয়েছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকালে বরফে মোড়ানো এই বিশাল পর্বতটি হঠাৎ করেই দৃশ্যমান হয় এবং কিছুক্ষণের জন্য অপার্থিব সৌন্দর্যে মন মুগ্ধ করে তোলে।

সাধারণত অক্টোবর মাসে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কিন্তু এবার সেপ্টেম্বরের শুরুতেই টানা দুদিন এমন দৃশ্য দেখা যাওয়ায় স্থানীয়রা বেশ অবাক হয়েছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আবহাওয়ায় হঠাৎ পরিবর্তন এবং গরম ও ঠান্ডা আবহাওয়ার মিশ্রণের কারণেই গত দুদিন আকাশ পরিষ্কার ছিল, তাই কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। তবে তিনি সতর্ক করে বলেন, আগামী সাত দিনের মধ্যে আবারও মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মাঠ পর্যায়ে ঘুরে দেখা গেছে, চাকলাহাট এলাকার বাসিন্দা রবিউল ইসলাম বলেন, “আমরা প্রতি বছরই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য অপেক্ষা করি। এবার এত তাড়াতাড়ি দেখা মিলবে ভাবিনি। হঠাৎই পাহাড়ের চূড়াটা দেখা গেল। মনে হচ্ছিলো, হাত বাড়ালেই ছুঁয়ে ফেলবো।” জালাসী এলাকার শিরিন আক্তার বলেন, “বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে দেখছিলাম।

সাদা বরফে মোড়া পাহাড়টা এত সুন্দর লাগছিল যে মনে হচ্ছিলো, একেবারে হাতের কাছেই আছে। কয়েক মিনিটের জন্য হলেও আমরা খুব আনন্দ পেয়েছি।” কৃষকরাও ক্ষেতে কাজ করতে করতে এই দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন। তারা মনে করছেন, এমন দৃশ্য তাদের সব ক্লান্তি দূর করে দিয়েছে।

পর্যটন বিশ্লেষকদের মতে, শীতের আগেই কাঞ্চনজঙ্ঘার এই ঝলক পর্যটনের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক কেবল এই পর্বতশৃঙ্গের এক ঝলক দেখার জন্য পঞ্চগড়ে ভিড় করেন।

বিশেষ করে ভোরবেলা বা বিকেলের শেষ প্রহরে সূর্যের আলোয় যখন বরফে ঢাকা চূড়াগুলো সোনালি রঙে ঝলমল করে ওঠে, তখন দৃশ্যটি হয়ে ওঠে স্বপ্নময়। স্থানীয়রা আশা করছেন, এই বছর আরও অনেক পর্যটক শীতকালে এই সৌন্দর্য উপভোগ করতে আসবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ