1. dailyajkernews@gmail.com : admin :
  2. dinmdrajib2016@gmail.com : Din Md Rajib : Din Md Rajib

শিরোনাম
যুগান্তর স্বজন সমাবেশ–শ্যামলী ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল তেজগাঁও কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২ দুর্নীতির অভিযোগে বিতর্কিত বাউবি: প্রশাসনের কঠোরতার আশ্বাস মাওলানা হাবিবের বাসায় মুক্তাদির, দিলেন সম্প্রীতির বার্তা শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা কুমিল্লায় তারেক রহমানের জনসভার মাঠ পরিদর্শনে বিএনপির শীর্ষ নেতারা সিলেটকে হারিয়ে ফাইনালে রাজশাহী প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু প্রতীক বরাদ্দ সম্পন্ন, সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন ভিপি আয়নুল হক
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

সবাইকে কাঁদিয়ে পাড়ি জমালেন অভিনেত্রী আফরোজা হোসেন

বিনোদন ডেস্ক, ডেইলি আজকের নিউজ / ৭১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

মারা গেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আফরোজা হোসেন। দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে রোববার (১০ নভেম্বর) ভোর ৬টায় মারা যান তিনি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন আফরোজা। জরায়ুমুখ ক্যানসার ধীরে ধীরে মেরুদণ্ড থেকে হাড়ে ছড়িয়ে পড়ে তার। অবশেষে সবাইকে কাঁদিয়ে পাড়ি জমালেন না ফেরার দেশে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। এদিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আফরোজার সঙ্গে তোলা ‍কিছু ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই। আজ ভোর ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

তিনি আরও লেখেন, আপা আমি এখন তিনবেলা ফোনে কার সঙ্গে কথা বলবো? আমাকে কে সাহস দিবে গো? তোমার সন্তান নাঈমকে আমি কি বলে সান্ত্বনা দিব গো।

সবশেষে অভিনেত্রী আবগেঘন হয়ে লিখেছেন, ‘আমি টাঙ্গাইলে, এমন হতভাগী আমি তোমাকে শেষ বিদায় জানাতে পারলাম না। তুমি যাও, আমি আসছি গো আপা।’

১৯৮০-১৯৯০ এর দশকে বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ ছিলেন আফরোজা। ক্যারিয়ারের শুরুতে টেলিভিশন নাটক দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন এবং পরে চলচ্চিত্রে কাজ শুরু করেন এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ